নিউজ ডেস্কঃ কুলাউড়া বাজারের আউটার সংলগ্ন ৮নং ওয়ার্ড এলাকার কনফিডেন্ট মটরস নামের একটি সিএনজি পার্সের দোকানে রোবাবর রাতে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা দোকানের সাটারের তালা কেঠে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে নিশ্চিন্তে পালিয়ে যায়। দোকান মালিক আদনান জানান, প্রতিদিনের মতো রোববার রাত ১০ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। সকালে এসে দেখেন তালাবিহীন খোলা সাটার। স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দুলাল আহমদ, সাবেক সেক্রেটারী রাসেদ আহমদ, ব্যবসায়ী মঈনুল হক বকুলসহ অন্যান্য ব্যবসায়ীদের ডেকে আনেন তিনি। ১০ টি সিএনজি টায়ার, ২ টি তের প্লেটের ব্যাটারী, ১০ পিস টোটাল ব্রান্ডের মবিলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরেরা নিয়ে গেছে বলে জানান দোকান মালিক আদনান। ওয়ার্ড সদস্য দুলাল আহমদ জানান, আমি বিজয়ী হওয়ার পর থেকে এই প্রথম একটি দূর্ঘটনা ৮নং ওয়ার্ডে। খুব শীঘ্রই প্রশাসনকে নিয়ে আমরা সবাই মিলে এই চুরির রহস্য উদ্ঘাটন করব। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
