কুলাউড়ায় ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে চক্ষু চিকিৎসা

কুলাউড়ায় ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে চক্ষু চিকিৎসা
কুলাউড়ায় ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে চক্ষু চিকিৎসা (প্রতিকী ছবি)
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার নিঃস্ব সহায়ক সংস্থার (এনএসএস) উদ্দোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ছাত্রছাত্রীদের বিনামুল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক আহমদ চৌধুরী, এনএসএস’র সহসভাপতি মুশরাফুল করিম চৌধুরী, আবু তাহির চৌধুরী লেবু, সৈয়দ হোসেন আলী, আব্দুল বাছিত চৌধুরী, আব্দুর রউফ, প্রধান শিক্ষক মোহাম্মদ ইরফান আলী প্রমূখ। অনুষ্ঠানে চক্ষুসেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রিয়তা চৌধুরী ও ডাঃ সঞ্চয় পাল। বক্তারা বলেন নিঃস্ব সহায়ক সংস্থা দীর্ঘদিন যাবৎ মানুষের সেবায় কাজ করছে। সংস্থা বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ লিয়ন কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করে প্রায় এক বৎসর যাবৎ ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর খাবার বিতরণ করছে। তাদের এসব উদ্যোগ প্রশংসার দাবীদার। বক্তারা মহতী উদ্যোগ অব্যাহত রাখার এবং ভবিষ্যতে এ সেবামূলক কাজের আরো সম্প্রসারণ করার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post