নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২নং ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটস্থ সচেতন কুলাউড়াবাসীর উদ্যোগে শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হাই আল হাদীর পরিচালনায় বক্তব্য রাখেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম জমসেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক এম এস জামান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিরুল ইসলাম রিপন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামাল হোসেন, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক তরিকুল ইসলাম, সিলেট কর্মাস কলেজের প্রভাষক আফজাল হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, সিলেট নলেজ হোমের শিক্ষক সাকিল আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আব্দুল্লাহ আল মনি, এডভোকেট রিয়াজ আহমদ, জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মঞ্জরুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরউদ্দিন, আতিক হাসান, জিয়াউর রহমান জুয়েল, সায়মন আহমদ, ফাহিম আহমদ, নোমান আহমদ, পাকি মিয়া, হাসান আহমদ, পারভেজ আহমদ প্রমুখ।
