শ্রীমঙ্গল প্রতিনিধি: ৬ জানুয়ারি বুধবার দুপুর ১টায় শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জনাব মোঃ বেল্লাল হোসেন মল্লিক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। শ্রীমঙ্গল রেলওয়ে থানাধীন ষ্টেশনের ১নং প্লাটফর্ম এর পার্শ্বে সালেক মিয়ার মালিকানাধীন সুমন ড্রিংক্স এন্ড ক্যান্টিন এর সামনে থেকে ০৮(আট) কেজি গাঁজা, ২৮(আটাশ) বোতল ফেন্সিডিল ও ০১(এক) বোতল বিদেশী মদ (হুইস্কি) সহ ০২(দুই) জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ আব্দুল আজাদ মিয়া(৩২), পিতা-ফয়জু মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, ২। মোছাঃ হাজেরা খাতুন (৩০) স্বামী-মোঃ অরুন মিয়া, সাং-কাশেমনগর (সিংগারবিল), থানা-বিজয়নগর, উভয় জেলা-বি-বাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
