![]() |
| কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ (ফাইল ছবি) |
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত থেকে হীরা মিয়া (৬০) নামক এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। রোববার রাতে কাটাতারের বেড়া কাটার অভিযোগে বিএসএফ তাকে আটক করে নিয়ে গেছে। ৪ জানুয়ারি সোমবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকুটির কৈলাশহর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। আটক হীরা মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের বাসিন্দা আরজান মিয়ার ছেলে। শরীফপুর বিজিবি ক্যাম্প সুত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টার দিকে শরীফপুর সীমান্তের চানপুর গ্রামের ১৮৬১ নং সীমান্ত পিলার এলাকায় কাটাতারের বেড়া কাটার অভিযোগে ভারতীয় বিএসএফ হীরা মিয়াকে আটক করে নিয়ে যায়। এরপর সোমবার সকালে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকুটির কৈলাশহর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হীরাকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
