ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে আগামীকাল যাবে খুলনায়

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে আগামীকাল যাবে খুলনায়
ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে আগামীকাল যাবে খুলনায় (ফাইল ছবি)
আমিন জাহানঃ বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচ টি-২০ সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। সোমবার বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এল্টন চিগুম্বুরার দল। সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে চলে যায় ক্রিকেটাররা। মঙ্গলবার বেলা ১২টায় ইউ-এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে নামবে সফরকারীরা। সেখান থেকে বাসযোগে ম্যাচের ভেন্যু খুলনায় পৌঁছাবে তারা। আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি শেখ আবু নাসের স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে ৪টি টি-২০ ম্যাচ খেলবে সফরকারীরা।
জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, হ্যামিলটন মাসাকাদজা, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, শন উইলিয়ামস, ওয়েলিংটন ‍মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, চামু চিবাবা, নেভিল মাদজিভা, লুক জঙ্গে, তৌরারি মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।

Post a Comment

Previous Post Next Post