পাচারের শিকার ১৫ বাংলাদেশিকে পাওয়া গেল নিকারাগুয়ায়

পাচারের শিকার ১৫ বাংলাদেশিকে পাওয়া গেল নিকারাগুয়ায়
অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে পাচারের সময় রাস্তায় ফেলে যাওয়া ১৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে নিকাগুরায়ার পুলিশ। নিকারাগুয়া পুলিশের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। দেশটির রাজধানী মানামা'র ২০ কিলোমিটার দক্ষিণে এক মহাসড়কে তাদের খুঁজে পায় পুলিশ। কোস্টারিকা থেকে হন্ডুরাস হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দালালদের সহযোগিতায় ওই বাংলাদেশিরা নিকারাগুয়ায় প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, উদ্ধারকৃতদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। উদ্ধারকৃতদের আপাতত একটি অভিবাসী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post