কুলাউড়ায় এপেক্স ক্লাবের শীতবস্ত্র ও নামাজের কার্পেট বিতরণ

কুলাউড়ায় এপেক্স ক্লাবের শীতবস্ত্র ও নামাজের কার্পেট বিতরণ
খ ক জাফরঃ ২০১৬ বর্ষের নতুন উদ্যোগে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৮৬৯ তম ডিনার সভায় অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র ও মসজিদে নামাজের কার্পেট বিতরণ কর্মসূচী ৯ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় সামী-ইয়ামী চায়নিজ বাংলা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ হেমন্ত চন্দ্র পাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অবস বাংলাদেশের লাইফ মেম্বারবৃন্দ এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো ও এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাব পিপিবৃন্দ এপেঃ এ এফ এম ফৌজি চৌধুরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ আব্দুস শহীদ বাবুল ও আই পি পি এপেঃ শাহীন আহমদ। কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, এপেক্স সংগীত, আইডল অব এপেক্স, ইনভোকেশন, আত্মপরিচয়, শুভেচ্ছা ও অপারগতা, কার্যবিবরনী উপস্থাপন ও অনুমোদন পর্ব শেষে আর্থিক কার্যক্রম পেশ করা হয়। তারপর সেবা পরিচালক এপেঃ সুরমান আহমদ এর নেতৃত্বে এপেঃ ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সেয়ানবৃন্দরা দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এছাড়াও ক্লাব পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিমের পৃষ্ঠপোষকতায় একটি মসজিদের প্রতিনিধির হাতে মুসল্লিদের জন্য নামাজের কার্পেট দান করা হয়। ফ্যালোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ মিঠুন চক্রবর্তী, পরিচালনা করেন র‌্যাফেল ড্র ও পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ জাহাঙ্গীর আলম পরিচালনা করেন কুইজ পর্ব। পরবর্তীতে সার্জেন্ট এট আর্মস এপেঃ সুহেল আহমদ জরিমানা পর্ব উপস্থাপন করেন। ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয় ধন্যবাদ জ্ঞাপন করার পর ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল সভার পরিসমাপ্তি ঘোষনা করেন। এছাড়াও উক্ত ডিনার সভায় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সিনিঃ ভাইস প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ স্বপন কুমার দাস, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ জোবায়ের আহমদ, অ্যাক্টিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ আব্দুল বাছিত জাহাঙ্গীর, এপেঃ মোঃ আবু মুসা খান, এপেঃ মোঃ আব্দুল জলিল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post