চীনে বাসে আগুন লেগে নিহত ১৪

চীনে বাসে আগুন লেগে নিহত ১৪
অনলাইন ডেস্কঃ চীনে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের এই ঘটনায় আহত হয়েছে ৩০ জন বাস যাত্রী। চীনের উত্তর-পশ্চিম নিনজিয়া অঞ্চলে এই ঘটনা ঘটে। খবর সিনহুয়ার। ৩০১ নম্বরধারী এই বাস একটি আসবাবপত্র দোকানের সামনে আগুন লাগে। দোকানটি সিচুয়ান সিটির হেলেন কাউন্টিতে অবস্থিত । আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে এনিয়ে তদন্ত হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post