মৌলভীবাজারে গার্ল গাইডস এসোসিয়েশনের মত বিনিময় সভা

মৌলভীবাজারে গার্ল গাইডস এসোসিয়েশনের মত বিনিময় সভা
নজরুল ইসলাম মুহিব: গার্ল গাইডস এসোসিয়েশনের সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশ র্গাল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মতবিনিময় সভা ৬ জানুয়ারী বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। মৌলভীবাজার গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার জোৎস্না রহমানের সভাপতিত্বে এবং গার্ল গাইডস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার,জেলা শিক্ষা অফিসার এ,এস,এম,আব্দুল ওয়াদুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট অঞ্চলের কমিশনার বেগম নুরজাহান সুয়ারা, সদর উপজেলার দিপালী বিশ্বাস, রাশেদা বেগম, শাসছুন্নাহার বেগম, গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট অঞ্চলে প্রশিক্ষক সুফিয়া বেগম, কুলাউড়া উপজেলার বেলী আক্তার বড়লেখা উপজেলার জাফরিন বেগম, শ্রীমঙ্গল উপজেলার আলপনা সেন, প্রভা সিনহা প্রমুখ। অনুষ্ঠানে গার্ল গাইডস এসোসিয়েশনের জেলার ১২০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। সভায় বক্তারা গার্ল গাইডস এসোসিয়েশনকে গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post