গার্দিওলা মেসিকে ম্যানসিটিতে চান !

গার্দিওলা মেসিকে ম্যানসিটিতে চান !
স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছাড়া মেসিকে কল্পনা করাটাও কঠিন। কিন্তু আর্সেনালের কিংবদন্তি ফুটবলার ইয়ান রাইট বিশ্বাস করেন মেসি একদিন ম্যানসিটিতে চলে আসতে পারেন। তার সমীকরণ সোজা- বার্সেলোনার সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা পরবর্তী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। এর ফলশ্রুতিতে লিওনেল মেসিরও ইংল্যান্ডের আসার সম্ভাবনা আরো জোরালো হবে! চলতি মৌসুমেই বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওলেন মেসিকে ম্যানচেস্টার সিটিতে ভিড়াতে চায় ক্লাবটির সদ্য দায়িত্ব নেয়া কোচ পেপ গার্দিওলা। ইতোমধ্যে মেসিকে পেতে ক্লাবটি সব ধরনের চেষ্টা ও টোপ ফেলেছে। সম্প্রতি ক্লাবটির পক্ষ থেকে ডেইলি এক্সপ্রেসকে এমন তথ্য জানানো হয়েছে। এদিকে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব ছেড়েছেন গার্দিওলা। তবে বর্তমান মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্য দিয়েই ম্যানসিটিতে তার অভিষেক হবে বলে ধারণা করা হচ্ছে। স্প্যানিস ক্লাব বার্সেলোনার সাবেক এই কোচ মেসিকে দলে নিতে তার সঙ্গে সবরকম আলোচনা করবেন। বর্তমানে মেসিকে পেতে দলটি সামনের সময়ের দিকে তাকিয়ে রয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েড দি সানের কলামে রাইট লিখেছেন, 'সিটির মালিককে শক্তভাবেই গার্দিওলাকে বলতে হবে, লিওনেল মেসিকে আনার চেষ্টার ব্যাপারে। আমি জানি মেসি বার্সেলোনার সাথে নতুন চুক্তি করেছে। কিন্তু যদি একজন মানুষ থাকে যে মেসিকে প্রিমিয়ার লিগে নিয়ে আসতে, সে গার্দিওলা।

Post a Comment

Previous Post Next Post