রাইট-ম্যাক্সওয়েলে মেলবোর্নের জয়

রাইট-ম্যাক্সওয়েলে মেলবোর্নের জয়
স্পোর্টস ডেস্কঃ বিগ ব্যাশ লিগের (বিবিএল) আজকের ম্যাচে হোবার্ট হ্যারিকেনসকে ৮ উইকেটে পরাজিত করেছে মেলবোর্ন স্টারস। দিনের শুরুতে টসে জিতে হোবার্ট হ্যারিকেনসকে ব্যাট করার আমন্ত্রণ জানান মেলবোর্ন স্টারসের অধিনায়ক ডেভিড হাসি। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান সংগ্রহ করে হ্যারিকেনস। দলের পক্ষে জর্জ বেইলি সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া ওয়েলস ২২, স্যামি ১৭ ও ডাঙ্ক ১১ রান করেন। মেলবোর্নের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন বোলান্ড ও জ্যাম্পা। এছাড়া ম্যাক্সওয়েল, বেয়ার ও হাসটিংস নেন ১টি করে উইকেট। ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লুক রাইট ও ম্যাক্সওয়েলের ব্যাটিং নৈপুণ্যে ৩০ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় মেলবোর্ন। দলের পক্ষে লুক রাইট ৫১ ও ম্যাক্সওয়েল ৫৬ রানে অপরাজিত থাকেন। হ্যারিকেনসের পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন স্যাম রেইনবার্ড। সূত্র: ক্রিকইনফো

Post a Comment

Previous Post Next Post