নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছেন। শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এরআগে বেলা সোয়া ১টায় তিনি সিলেটে আসেন। সিলেট এসেই তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) জিয়ারত করেন। পরে তিনি সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন। ওই অনুষ্ঠান শেসে তিনি সিলেট ত্যাগ করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
