তারেক হাসানঃ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ট সুন্দর ভাবে অনুষ্টিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে, কুলাউড়াসহ জেলায় প্রায় ৮১৯টি পুজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্টিত হবে। সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি গোষ্টি ও মহল নিজের স্বার্থ হাসিলের জন্য নানান ভাবে অপপ্রচার বা ষড়যন্ত্র করতে পারে। তাই পুলিশের পাশাপাশি, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ সংশ্লিষ্টরা দায়িত্বশীল হয়ে কাজ করার এবং সজাগ থাকার অনুরোধ করেন তিনি। ১৭ই অক্টোবর শনিবার দুপুরে কুলাউড়া থানার আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কুলাউড়া থানা কার্যালয় প্রাঙ্গনে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ আলম সরকার। এছাড়াও বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, যুগ্ন সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য গৌরা দে, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাস, বরমচাল ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শ্রীপদ বর্ধন, ভুকশিমইল ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি ধীরেন্দ্র দাস, টিলাগাঁও ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি অর্জুন গোস্বামী, হাজীপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি মনোজ মিত্র, পৃথিমপাশা ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি প্রিয়লাল দেব, ভাটেরা ইউনিয়ন পূজা পরিষদের সহ-সভাপতি নিখিল রঞ্জন দাস, কাদিপুর ইউনিয়ন পূজা পরিষদের সম্পাদক দীপু ধর, জয়চন্ডি ইউনিয়ন পূজা পরিষদের সম্পাদক বিশ্বজিৎ দে, ব্রাম্মনবাজার ইউনিয়ন পূজা পরিষদের সম্পাদক নিমলেন্দু ভট্টাচার্য্য, শরীফপুর ইউনিয়ন পূজা পরিষদের সম্পাদক মলয় পাল, কর্মধা ইউনিয়ন পূজা পরিষদের সম্পাদক রনঞ্জিত মল্লিক, কুলাউড়া ইউনিয়ন পূজা পরিষদের সম্পাদক বিজন দাস, রাউৎগাঁও ইউনিয়ন পূজা পরিষদের সম্পাদক অর্জুন দে প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান, কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ বাবুল, ব্রাম্মবাজার ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সমন্বয়কারী অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, দৈনিক বর্তমান ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, দৈনিক উত্তর পূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু প্রমুখ।


