ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'কপ্পু

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'কপ্পু
অনলাইন ডেস্কঃ ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'কপ্পু'। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার-হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রোববার সকালে বিশালাকৃতির এবং ধীরগতির ঘূর্ণিঝড়টি লুজোন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। খবর বিবিসির দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানান, ঝড়ের ফলে সমুদ্র তীরবর্তী এলাকায় ১২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ দেখা দিয়েছে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আগামী তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভূমিধসের খবরও পাওয়া গেছে। সরকারের প্রধান দুর্যোগ সংস্থার প্রধান আলেক্সজান্ডার পামা বলেন, 'উত্তর-পূর্বাঞ্চলীয় লুজনে অন্তত ১০,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। সড়কে গাছ পড়ায় সড়ক যোগাযোগ বিছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।' 'কপ্পু' প্রায় ৬৫০ কিলোমিটার বিস্তৃত এবং ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে বাতাস উৎপন্ন করছে। তবে ঘূর্ণিঝড়টি খুব ধীরগতিতে (ঘণ্টায় ৩ কিলোমিটার) ধেয়ে আসছে। এর ফলে দীর্ঘসময় যাবত তীব্র বৃষ্টিপাত হবে বলে আশংকা করা হচ্ছে। ২০১৩ সালে ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৬ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়। ম্যানিলায় অবস্থানরত বিবিসির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডেভিড সুকম্যান জানান, দেশটিতে টাইফুন হাইয়ানের পর থেকে সতর্কীকরণ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার সম্ভাবনা অনেক বেড়েছে।

Post a Comment

Previous Post Next Post