অ্যাপলকে ২৩ কোটি ডলার জরিমানা

অ্যাপলকে ২৩ কোটি ডলার জরিমানা
অনলাইন ডেস্কঃ পেটেন্ট জালিয়াতির দায়ে ২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার জরিমানা গুণতে হচ্ছে প্রযুক্তি খাতের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপলকে। বিনা অনুমতিতে ও অন্যায়ভাবে কয়েকটি আইফোন ও আইপ্যাডের মডেলে মাইক্রোচিপ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে-এ অভিযোগ এনে প্রতিষ্ঠানটির কাছে ৪০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মেডিসন বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে পেটেন্ট নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে অ্যাপলের বিরুদ্ধে ২০১৪ সালের জানুয়ারিতে মামলাটি করেন উইসকনসিন অ্যালামনাই রিসার্চ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। মামলায় বলা হয়, উইসকনসিন-মেডিসন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মাইক্রোচিপ প্রযুক্তি উদ্ভাবন করেন; যা কম্পিউটার প্রসেসরকে আরও কার্যকর করতে সক্ষম। কিন্তু তাদের কোনো অনুমতির তোয়াক্কা না করেই আইফোন ৫এস, ৬ ও ৬ প্লাস মডেলে এ প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। শুধু তাই নয়, সম্প্রতি বাজারে আসা আইফোন ৬এস ও ৬এস প্লাসেও এটি ব্যবহার করা হয়েছে। গত ৫ অক্টোবর এ মামলার শুনানি শুরু হয়; আদালতে বৃহস্পতিবার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। আর স্থানীয় সময় শুক্রবার দেশটির একটি ফেডারেল আদালতের জুরি বোর্ড এ রায় দেয়। ওই রায়ে বলা হয়, অ্যালামনাই রিসার্চ ফাউন্ডেশনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পেটেন্ট লাইসেন্স আইন অনুসারে তাদের দাবি আইনসঙ্গত। অ্যাপল অনুমতি ছাড়াই তাদের প্রযুক্তি ব্যবহার করেছে।

Post a Comment

Previous Post Next Post