নিউজ ডেস্কঃ ১৯ অক্টোবর সোমবার বিকাল ৫ ঘটিকায় আল হেরা লাইব্রেরীতে মৌলভীবাজারে নাগরি হরফে প্রকাশিত প্রথম সংবাদ পত্র ছিলটি খবরের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন সমন্বয়ক শহীদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, নাগরি প্রত্রিকার প্রকাশনা অনুষ্টানের প্রধান অতিথি বিশিষ্ট কবি ও সাহিত্যিক ভাদ গাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি লেখক ও প্রকাশক মুহিদুর রহমান। বক্তারা সিলেটি ভাষা ও নাগরি লিপির ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নাগরি ভাষার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, লালন ও স্বীকৃতি অর্জনে কাজ করার লক্ষ্যে অঙ্গীকার করেন । নাগরি হরফের ছিলটি খবর সংবাদ পত্র ইতিহাসের পাতায় মাইল ফলক হয়ে থাকবে।