স্টাফ রিপোর্টার: কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাদেকপুর এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের বড়পুত্র শমসেরনগর বি এ এফ শাহিন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র তারেক হোসেন খানের ১ম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক শমসেরনগর বিমান বাহিনীর আবাসিক কোয়ার্টারে থাকতো। উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অক্টোবর পরিবারের সবাইকে কাঁদিয়ে অতি অল্প বয়সেই (১৭) পৃথিবীর মায়া ছেড়ে সে চলে গেছে না ফেরার দেশে। যেখান থেকে কেউ কোনদিন ইচ্ছা করলেও আসতে পারবেনা। তাঁর মৃত্যুর পর তার শিক্ষা প্রতিষ্ঠান শমসেরনগর বি এ এফ শাহিন কলেজ ও তাঁর জন্মমাটি কুলাউড়ায় শুরু হয় শোকের মাতম। কেউ যেন তার এ অকাল মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারতেছেনা। তাঁর এ কাকতলীয় চলে যাওয়াতে তার পরিবার শোকে একদম নিস্তব্ধ। কান্নারচোটে তার পরিবার যেন নিথর হয়ে গিয়েছিল। পরিবারের ২ ভাই ও দুই বোনের মধ্য তারেক ছিল সবার বড়। সে ছিল তাঁর কলেজের ও পরিবারের কাছে প্রিয় মুখ। সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী। তাঁর অনেক স্বপ্ন ছিল এ পৃথিবীতে বেঁচে থাকবার। তাঁর মা-বাবার অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে। সে ছিল সদা হাস্যজ্জ্বল একটি ছেলে। তার কথাবার্তা ও মুখের হাসিটা ছিল অসাধারণ। তাঁর কথাবার্তা ও আচরণ সবাইকে মুগ্ধ করত। সে ছিল সবার প্রিয়।
