অনলাইন ডেস্কঃ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরিল দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর এনডিটিভির। ইউএসজিএস জানায়, কুরিল দ্বীপ থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির আঘাতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৪ কিলোমিটার।
