স্টাফ রিপোটারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজায় প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত। ১৩ই অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় পূজার সময় বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা প্যানেল চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, যুগ্ন সম্পাদক কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাউড়া ডাক পত্রিকার সম্পাদক একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সমন্বয়কারী অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, সদস্য সুশীল সেন গুপ্ত, অরবিন্দু ঘোষ বিন্দু ও গৌরা দে, চা-বাগানের ম্যানেজার এম কে দেবরায়, শরীফপুর বিজিবি কমান্ডার দাইমুল ইসলাম, পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খন্দকার আব্দুল ওয়াহাব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল হাই, পৌরসভা পুজা পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাস, বরমচাল ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শ্রীপদ বর্ধন প্রমুখ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শরীফপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু মিয়া, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলু। এ ছাড়া বিভিন্ন চা-বাগানের ম্যানেজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে আনন্দ মুখর পরিবেশে সংশ্লিষ্ট সবাইকে শারদীয় দুর্র্গোৎসব উদযাপনের জন্য আহবান জানান। তিনি আরোও বলেন ইতিমধ্যে পুজা উদযাপনের জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে তবে এখনও সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্যএকটি মহল নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তাই এতে সবাইকে চোখ, কান খোলা রেখে সজাগ থাকতে হবে । সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, পুলিশ, আনসার সব সময় আপনাদের সহায়ক হিসাবে কাজ করবে এবং পুলিশ, র্যাব, বিজিবি মোবাইল টিমের মাধ্যমে প্রত্যেকটি পূজা মান্ডপ মনিটরিং করবে। তিনি পূজা উৎসব মুখর করতে সবধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে বলেন কুলাউড়া উপজেলায় ১৮৪টি পুজা মন্ডবে আসন্ন দুর্গাপূজা অনুষ্টিত হবে। তিনি হিন্দু ধর্ম্বাবলীর প্রধান উৎসব আনন্দ ও সুন্দর পরিবেশে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে পালনের আহবান জানান ।
