=== পাঠকের মতামত ==
তপন দত্তঃ কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের মনু নদীর ভয়াবহ ভাংগনের মুখে তাজপুর গ্রামে। ডাঃ শৈলেশ দত্তের বাড়ীর নিকটে মনু নদীর অব্বাহত ভাংগনে চরম বিপর্যয়ে রয়েছে এই গ্রামটি। সম্পুর্ন গ্রাম জুড়ে রয়েছে ভয়াবহ ভাংগন। জরূরী ভিত্তিতে কতৃপক্ষ নজর না দিলে অচিরেই গ্রামটি মনু নদীর অতল গর্ভে বিলীন হয়ে যাবে। জানা যায় এই ভাংগনের বিষয়ে সংশ্লিষ্ঠ কতৃপক্ষসহ জনপ্রতিনিধি সকলেই অবগত আছেন কিন্তু কেউই কোন উদ্যোগ নিচ্ছেন না। সংশ্লিষ্ঠ এম,পি-উপজেলা চেয়ারমান-ওয়াপদা কতৃপক্ষসহ স্থানীয় সকল জনপ্রতিনিধি উক্ত এলাকা পরিদর্শন করে পাথর ফেলার আশ্বাস দিয়েছেন। কিন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না।তা ছাড়া টিলাগাও এর পশ্চিমাঞ্চলের একই এলাকার টিলাগাও-তাজপুর-মিয়ারপাড়া রাস্থাটি পাকাকরনের দাবী দির্ঘদিনের। বার বার আশ্বাসের পরও রাস্থাটি আর হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ উক্ত এলাকা হিন্দু প্রধান হওয়ায় কেউ গুরূত্ত দিচ্ছে না কারন রাজনৈতিক। এক পক্ষ মনে করে ওরা হচ্ছে ভোট বাংক, কাজ করলেও আছে না করলেও থাকবে, অন্যান্য দল মনে করে ওরা ভোট দেয় না তাই কাজ করার দরকার নাই। সংশ্লিষ্ঠ কতৃপক্ষ, সাংবাদিক, জনপ্রতিনিধিদের কাছে আবদার বিষয়টির প্রতি সুনজর দেওয়া হউক।
