অনলাইন ডেস্কঃ মানুষের কত আজব শখই না থাকে। আর তার জন্য সে কত কিছু্ই না করে। এই যেমন ওয়েকি টেড রিচার্ডস (৫৬) এর কথাই ধরুন। পশু পাখি ভালোবাসেন ভদ্রলোক, তবে সবচেয়ে বেশী ভালোবাসেন টিয়া পাখি। ভালোবাসা শুধু ভালোবাসাতে সীমাব্ধ রেখে তার তৃপ্তি হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নিলেন নিজেকেও টিয়া পাখির মত দেখতে করবনে। কিন্তু সেটা কি করে সম্ভব? তাই প্রথমেই পোষা টিয়াপাখিকে নকল করে কেটে ফেলেছেন কানদুটোই! বলেছেন, এতদিন তার বড় বড় চুলে এমনিই কান ঢাকা থাকত। দেখা তো যেতই না। তাহলে কান দুটো কেটে ফেলতে বাধা কোথায়! গায়ে আঁকিয়েছেন সবমিলিয়ে ১১০টি ট্যাটু। আর জিভটিও পাখির মত চেরা নানাভাবে।
