 |
| ১৬টি যানবাহনের উপর ভ্রাম্যমান আদালতের জরিমানা |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে উপজেলা শহরে যানবাহনের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যানবাহন অটোরিকশা সিএনজি ও মোটর সাইকেলের চালককে জরিমানা করা হয়েছে। ১১ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরে অভিযান চালিয়ে অবৈধ পার্কিং/লাইসেন্স বিহীন/ফিটনেস বিহীন/ড্রাইভিং লাইসেন্স বিহীন ০৫টি মোটর সাইকেল ও ১১টি সিএনজি/অটোরিক্সাসহ ১৬টি মোটরযান আটক করা হয় । ভ্রাম্যমান আদালত মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী প্রত্যেককে ৫০০/-টাকা করে মোট ৮,০০০/- (আটহাজার) টাকা জরিমানা আদায় করা হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার উপপরিদর্শক(এসআই) সামছুদ্দিন আহমদ, ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোশারফ হোসেন, অফিস সহায়ক মোঃ পাবলু মিয়া, মোঃ পিয়ার আলী, রুবেল আহমদ এবং কুলাউড়া থানা পুলিশ ফোর্স।
 |
| ১৬টি যানবাহনের উপর ভ্রাম্যমান আদালতের জরিমানা |