জুড়ীর স্কুলছাত্র রুহান ৮ দিন পর বাড়ী ফিরেছে

জুড়ীর স্কুলছাত্র রুহান ৮ দিন পর বাড়ী ফিরেছে
নিউজ ডেস্কঃ জুড়ী উপজেলার স্কুল ছাত্র রুহান উদ্দিন (১৩) নিখোঁজের ৮ দিন পর ১০ আগস্ট সোমবার বাড়ী ফিরেছে। ৯ আগস্ট রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রুহান তার পিতার মোবাইলে ফোন করে ঢাকায় তার অবস্থানের কথা জানালে রুহানের পিতা বিমানবন্দর এলাকায় গিয়ে তাকে নিয়ে জুড়ীতে আসেন। জানা যায়, উপজেলার সদর জাঙ্গিরাইয়ের বিদ্যুৎ মেকানিক মধু মিয়ার ছেলে স্থানীয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র রুহান উদ্দিন ২ আগষ্ট রোববার সন্ধ্যা ৭ টায় মোমবাতি আনতে দোকানে যায়। মোমবাতি আনতে গিয়ে এক ঘন্টা অতিক্রম করলে রুহানের মা বিলকিছ বেগম রুহানের বড় ভাই স্থানীয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সোহান আহমেদকে পাঠান রুহানকে খুঁজে আনার জন্য। কিন্তু রুহানকে আশ-পাশের দোকানপাঠে অনেক খোজা-খুজির পরও পাওয়া যায়নি। এ বিষয়ে ঘটনার পরদিন কুলাউড়া ও জুড়ী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রুহান জানায়, ঘটনার দিন সন্ধ্যা ৭ টায় মোমবাতি আনতে দোকানে যাওয়ার পর দাড়িওয়ালা এক লোক তাকে বিস্কুট খাওয়ায় এরপর সে আর কিছু বলতে পারেনি। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার জ্ঞান ফিরে পেলে সে তার পিতাকে ফোন করে তার অবস্থান জানায়।

Post a Comment

Previous Post Next Post