![]() |
| ক্রিকেটের অবসরে ব্যবসায়ী সাকিব! |
অনলাইন ডেস্কঃ টানা কয়েক মাসের আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ত সময় পর করছে টাইগার ক্রিকেটাররা। ব্যস্ততার পর পাওয়া অবসরে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার রাজধানীর বনানীতে নিজের রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। পাশাপাশি, এ সময়টাতে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবেই গড়ে তুলতে চান সাকিব। গত বছরের অক্টোবর জিম্বাবুয়ে, এরপর বিশ্বকাপ, তারপর ভারত পাকিস্তান আর সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত দারুণ ব্যস্ত সময় পার করেছে। আর এই সময়ে দারুণ সাফল্যে টাইগারদের অন্যতম সদস্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের এক বড় বিজ্ঞাপন সাকিব তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে ক্রিকেট বিশ্বে এরই মধ্যে করেছেন সুপ্রতিষ্ঠিত। তবে, এবার নিজেকে একটু ভিন্নভাবেই তুলে ধরতে চান। ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হবার স্বপ্নে বিভোর সাকিব। তাই আপাতত তার মাথায় ক্রিকেট নিয়ে কোন চিন্তাই নেই। সব ভুলে নিজের ব্যবসার দিকেই মনোযোগ তার। সাকিব তার ভক্তদের দিলেন আরও চমকে ওঠার মতো খবর। যদি সুযোগ পান তবে ক্রিকেট নয়, ফুটবল নিয়েই মেতে উঠবেন তিনি। সেই সাথে আরও জানালেন সমাজের দুস্থ মানুষদের জন্য নেয়া কিছু উদ্যোগের কথা। জানা গেছে স্ত্রী শিশির সন্তানসম্ভবা হওয়ায়, সামনে জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি সেখান থেকে আপাতত আসন্ন সিরিজে ছুটি নিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।
