কুলাউড়া আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কুলাউড়া আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
সাইদুল হাসান সিপন: মৌলভীবাজারের কুলাউড়ায় আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ (৯ আগস্ট) উপলক্ষে গতকাল (৮ আগস্ট) শনিবার সকাল ১১টায় বিশেষ র‌্যালী ও কুলাউড়া জনমিলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিরামন তালাংয়ের সঞ্চালনায় ও কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রতুষ আসাক্রার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. স. ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, সিলেট ধর্ম প্রদেশের ধর্মপাল রেভারেন্ড বিশপ বিজয় এন ডি ক্রুজ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজর, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফর রহমান, বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজল সোহেল, বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, আঞ্চলিক পরিচালক কারিতাস সিলেটাঞ্চল জন মন্টু পালমা, বাপা মৌলভীবাজার শাখার সমন্বয়ক আ.স.ম সালেহ সোহেল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ণ সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, আদিবাসী নেতা বনিফাস খংলা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কুলাউড়া ও জেলা প্রতিনিধির সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, পুঞ্জির মন্ত্রী ( হ্যাডম্যান ), এনজিও কর্মকর্তা এবং আদিবাসী জনগোষ্ঠীর সর্বস্তরের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

Post a Comment

Previous Post Next Post