কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের অর্থায়নে রিকশা প্রদান

কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের অর্থায়নে রিকশা প্রদান
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও রাশিদ আলী ফাউন্ডেশনের অর্থায়নে রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের বাসিন্দা অসহায় ও দিনমজুর মোঃ আব্দুল জব্বার কে একটি রিকশা প্রদান করা হয়েছে। ১২ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে সাপ্তাহিক সীমান্তের ডাকের কার্যালয়ের সম্মুখে এই রিকশা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির উপদেষ্ঠা নির্মেলন্দু ভট্টাচার্য পান্না, রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ মোক্তাদির হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, মৌলভীবাজার জেলার প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ খালেদ আহমদ, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সৈয়দ আলী আহমদ, কুলাউড়া থানা মসজিদের খতিব হাফিজ মোঃ আব্দুস ছালাম, জনতা ডেকোরেটার্স এর সত্ত্বাধিকারী আছকর আলী, সীমান্তের ডাকের রাউৎগাঁও প্রতিনিধি এস এইচ সৈকত, ব্যবসায়ী মিন্টু কুমার দাস, মহসিন হোসাইন লাবিব প্রমুখ।
কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের অর্থায়নে রিকশা প্রদান

Post a Comment

Previous Post Next Post