![]() |
| কুলাউড়ায় যৌথ টাক্সফোর্স অভিযান |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় টাক্সফোর্স অভিযান চালিয়ে অবৈধ ১২ টি করাত কল সিলগালা করেছে। শনিবার ১১ এপ্রিল এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য, বিজিবির চাতলাপুর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার তাইমুল, বন বিভাগের বিশেষ টহল বাহিনীর কর্মকর্তা কুলাউড়া রেঞ্জের সহযোগী কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন,নলডরী বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খান ও মুরাইছড়া বিট অফিসার চন্দন ভৌমিক প্রমুখ। টাক্সফোর্স কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে লাইসেন্সবিহীন পরিচালিত ১২ টি করাতকল সিলগালা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বন বিভাগকে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন। সিলগালাকৃত করাত কলগুলো হলো হিংগাজিয়ার আজাদুলের করাত কল, ব্রাম্মনবাজারের হাজী আং মতিন লেছু মিয়ার, জালালীয়া এতিম খানার স’মিল, শ্রীপুরের বদরুল হোসেন খান ও আকমল হোসেনের করাত কল, সিংগুরের মতিন মিয়ার, ফুলেরতল বাজারের আতিকুল ইসলামের, রাউৎগাওয়ের খুরশিদ মিয়ার, ফুলেরতল বাজারের মতিউর রহমানের, ভাটেরার আলমগীরের, বরমচালের জয়নুল ইসলাম জুনেদের করাতকল সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।
