বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিজিবির ২৩ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম জানান, শুক্রবার রাতে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ৫/৬ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। ভোরে ফেরার পথে ঘোনার মাঠ এলাকায় তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এতে শান্ত নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং আকু নামে আরও একজন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় আকুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দু'জনেরই বাড়ি বেনাপোলের পুটখালি এলাকায়।

Post a Comment

Previous Post Next Post