বড়লেখায় দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চেক হস্তান্তর

 নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চেক হস্তান্তর
 নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চেক হস্তান্তর
এম শাহবান রশীদ চৌধুরী: বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদের উন্নয়ন কাজে বৃহওর লঘাটি যুব সংঘের পক্ষ থেকে ১০ বান্ডিল টেউটিন , সিমেন্ট ও ফ্যান ক্রয়ের জন্য ১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে । লঘাটি এলাকার লন্ডন প্রবাসী, স্থানীয় দানশীল ব্যাক্তিবর্গ ও যুবসংঘের সদস্যদের সংগৃহিত অর্থ থেকে এ অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী, অবিভাবক, যুবসংঘের নেতৃবৃন্ধ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. স্বপন চক্রবর্তীর সভাপতিত্বে শনিবার(১৮এপ্রিল)বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বড়লেখা জজ আদালতের এপিপি গোপাল চন্দ্র দও। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক বিধু ভুষস দাস, প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, যুব সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজি আজিজুর রহমান, উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক ও বৃহওর লঘাটি যুব সংঘের সভাপতি শাহজাহান সিরাজ, দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটর উপ-পরিচালক হাবিব সারোয়ার আজাদ, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা সাংবাদিক আবদুর রব, কামাল আহমদ, যুব সংঘের সাধারণ সম্পাদক মো. মোস্তফা উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাজিম উদ্দিন, হাজি জহুর উদ্দিন, সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র দাস,আবদুল হামিদ, রঞ্জিত কুমার দাস, শ্যামল কান্তি দাস, বাবুল লাল নাথ, মো. মোমিন আলী, মনির উদ্দিন, মজির উদ্দিন, তিয়াম আহমেদ চৌধুরী, মতিলাল দাস, যুব সংঘের মো. নিজাম উদ্দিন, শামীম আহমেদ রিপন আহমেদ, আলমগীর হোসেন বাবলু, ওয়াহিদুর রহমান, রফিক উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মুজিবুর রহমান,বদরুল ইসলাম, খালেদ আহমদ, খায়রুল ইসলাম, সমছ উদ্দিন, শাহ মোহাম্মদ আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে যুবসংঘের সভাপতি শাহজাহান সিরাজ প্রধান অতিথি পিপি গোপাল চন্দ্র দওের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকদ্বয়ের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

Post a Comment

Previous Post Next Post