![]() |
কারওয়ান বাজারে খালেদার গাড়িবহরে হামলা |
নির্বাচনী প্রচারে অংশ নেবার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। সোমবার বিকাল পৌনে ছয়টার দিকে কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও লাঠিসোটা নিয়ে হামলা চালায় দুষ্কৃতকারীরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গাড়ির কাছ থেকে গুলি করা হয়েছিল তবে গাড়ি বুলেট প্রুফ থাকায় আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিএসএফ এর প্রধান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
সোমবার রাতে খালেদা জিয়া বাসায় ফেরার পর সাংবাদিকদের একথা জানান সিএসএফ প্রধান।তিনি বলেন, গুলি লাগলে স্পট ডেথ হওয়ার সম্ভাবনা ছিল। তবে তিনি (খালেদা জিয়া) প্রাণে বেঁচে গেছেন।
তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়ে রাত ৯টা৪৬ মিনিটে তিনি নিজের গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। বিকেলে ৪টা ৫০ মিনিটে কোন রকম পুলিশি প্রটেকশন ছাড়াই বেরিয়েছিলেন নির্বাচনী প্রচারণায়।
(সুত্রঃ সময় টিভি )
