পাকিস্তানের লজ্জা এড়ানো,টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ

পাকিস্তানের লজ্জা এড়ানো,টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ
পাকিস্তানের লজ্জা এড়ানো,টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ
আমিন জাহানঃপাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এখন টাইগারদের লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করা। সে লক্ষ্যে অপরিবর্তিত দল ঘোষণা দিয়েছে বিসিবি। অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে প্রথম হারের পরদিনই সিরিজও হাতছাড়া হয় পাকিস্তানের। ফলে সাবেকদের তিক্ত কথায় জর্জরিত সফরকারীদের লক্ষ্য এবার হোয়াটওয়াশের লজ্জা এড়ানো। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৩টা থেকে মিরপুরে অনুশীলন শুরু করেন টাইগাররা। তিন বিভাগে দুর্দান্ত পারফর্ম করলেও, অনুশীলনে উপস্থিত থাকার কথা রয়েছে সব ক্রিকেটারের। অন্যদিকে, টাইগারদের বিপক্ষে হোয়াট ওয়াশের লজ্জা এড়াতে আজ মিরপুরে কঠোর অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ৩য় ওয়ানডেতে পাকিস্তান একাদশে পরিবর্তন অনেকটাই নিশ্চিত। পেস বোলার ওমর গুলের জন্য জায়গা করতে বাদ পড়তে পারেন রাহাত আলি অথবা জুনায়েদ খান।

Post a Comment

Previous Post Next Post