মেদ কমান আঙুর খেয়ে

মেদ কমান আঙুর খেয়ে
মেদ কমান আঙুর খেয়ে
লাইফস্টাইল ডেস্কঃ আঙুর শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও সুস্বাদু ফল। তবে হালকা সবুজ রংয়ের আঙুর থেকে লাল বা গাঢ় সবুজ রংয়ের আঙুরে বেশি অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। আঙুরে ভিটামিন সি তেমন না থাকলেও আঙুর ইনফেকশন থেকেও রক্ষা করতে সাহায্য করে। ওজন কমাতেও এটি ব্যাপক ভূমিকা রাখে-
১. সপ্তাহ দুয়েক প্রতিদিন বিচি ও খোসাসহ ২ কেজি আঙুর আর সাথে যথেষ্ট পরিমাণে পানি বা গ্রিন টি পান করলে কয়েক কেজি ওজন কমানো সম্ভব।
২. আঙুরের খোসা এবং বিচিতে রয়েছে প্রচুর ফাইবার, যা মানুষের ইমিউন সিস্টেমকে (রোগপ্রতিরোধ ক্ষমতা) শক্তিশালী করতে সাহায্য করে। আঙুরে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকায় যা শরীরের বাড়তি পানি কমিয়ে প্রয়োজনীয় পানির ভারসাম্য রক্ষা করতে ভূমিকা পালন করে।
 ৩. শুধু গ্রিন টি বা সবুজ চা নয়, আঙুরও তারুণ্য ধরে রাখতে এবং রূপ লাবণ্য বাড়তে সাহায্য করে। শুধু তাই নয় আঙুর ক্যানসার সেলগুলোর বৃদ্ধি কমাতেও সাহায্য করে থাকে। আঙুর খান, সুন্দর থাকুন।

Post a Comment

Previous Post Next Post