![]() |
| মৌলভীবাজারে গানে গানে হাসন উৎসব |
নিউজ ডেস্কঃ ছাড়িলাম হাসনের নাওরে’ বা ‘কানাই তুমি খেইড় খেলাও কেনে/ রঙের রঙিলা কানাই’…হাসন উৎসবে এ রকম গানে গানে মঞ্চ মাতিয়েছেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।বুধবার রাতে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী হাসন উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। এ উৎসবের আয়োজন করে হাসন উৎসব উদ্যাপন পরিষদ। সৈয়দ মহসিন আলী বলেন, ‘হাসন উৎসব করাটা আমাদের কর্তব্য। নানা কারণে মৌলভীবাজারে অনেক দিন হাসন উৎসব করা সম্ভব হয়নি।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ প্রমুখ। এর আগে উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আবদুল মতিনের সঞ্চালনায় গীতিকবি হাসন রাজাসম্পর্কিত বক্তব্য দেন শিক্ষাবিদ-লেখক মায়া ওয়াহেদ। দুদিনের উৎসবে হাসন সংগীত এবং বিভিন্ন লোকগান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা। আবদুল মতিন জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং নিজস্ব সংস্কৃতির লালন ও বিকাশ ঘটানোর জন্য এই হাসন উৎসবের আয়োজন করা হয়েছে।
