![]() |
| কুলাউড়া মিলিপ্লাজার স্বত্বাধীকারীর মৃত্যুবার্ষিকী পালন |
নিউজ ডেস্কঃ কুলাউড়া শহরের বৃহৎ মার্কেট মিলিপ্লাজার প্রতিষ্ঠাতা স্বত্বাধীকারী আলহাজ্ব মো. তজই মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলিপ্লাজা কর্তৃপক্ষের আয়োজনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার বাদ জুমা প্লাজার নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, বিভিন্ন স্থরের ব্যবসায়ী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম তজই মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন কুলাউড়া উপজেলা মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন। মিলাদের পূর্বে লন্ডনে অবস্থানরত মরহুমের পুত্র আতিকুল ইসলাম সুমন টেলিফোনে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলীম মাদ্রাসার সুপার আইয়ুব আনসারী, মিলিপ্লাজার ব্যবস্থাপক নাসের হায়দার, সহকারী ব্যবস্থাপক আব্দুল মালিক, ব্যবসায়ী সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক সফিকুল ইসলাম জাহেদ, সদস্য শাজাহান কবির প্রমুখ।
