পূরণ হলো ১৬ বছরের অপূর্ণতা; ৭৯ রানে জয়ী বাংলাদেশ

পূরণ হলো ১৬ বছরের অপূর্ণতা;  ৭৯ রানে জয়ী বাংলাদেশ
পূরণ হলো ১৬ বছরের অপূর্ণতা;  ৭৯ রানে জয়ী বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ ইতিহাসের সাক্ষী হয়ে রইল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ইতিহাসের সাক্ষী স্টেডিয়ামের হাজারো দর্শকও। টসে জেতা থেকে শুরু করে খেলার শেষ মুহুর্ত পর্যন্ত পুরোটাই যেন তাদের দখলে ছিল। টাইগারদের সঙ্গে ছিলো মাঠের দর্শক গ্যালারির অগণিত ক্রিকেটপ্রেমীর উল্লাস আর সমর্থন। আর এভাবেই রেকর্ড করে জয় উপহার দিলো টাইগাররা। বাংলাদেশের ছুড়ে দেয়া ৩৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ২ বলে ২৫০ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৭২ রান আসে আজহার আলীর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। হারিস সোহেল করেন ৫১ রান। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও ইলিয়াস সানি। সাকিব আল হাসান ও রুবেল হোসেন একটি করে উইকেট লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুশিফিকুর রহিম। এর আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে ৩২৯ রানের বিশাল পাহাড় গড়ে বাংলাদেশ। মুশফিক ৭৭ বলে ১০৬ ও তামিম ইকবাল ১৩৫ বলে ১৩২ রান করেন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ চারটি ও রাহাত আলী একটি উইকেট লাভ করেন।
পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করায় প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

Post a Comment

Previous Post Next Post