হ্যাপি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবিতে

হ্যাপি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবিতে
হ্যাপি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবিতে
বিনোদন ডেস্কঃ ক্রিকেটার রুবেল হোসেনের সুবাদে এ সময়ের আলোচিত নায়িকা নাজনীন আকতার হ্যাপি। ইতোমধ্যে তিনি রুবেলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে ও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে আলোচিত হয়েছেন। চলচ্চিত্রে কিছুদিন বিরতি দিয়ে আবারও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপি। কাশেম মণ্ডলের পরিচালনায় তার নতুন ছবির নাম 'নীল দৃষ্টি'। আগামী ২৮ এপ্রিল গাজীপুরের হোতাপাড়ায় ছবিটির চিত্রধারণের কাজ শুরু হবে। তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন নবাগত সাফায়েত খান ও সালেম রাতুল। ছবি প্রসঙ্গে হ্যাপি বলেন, 'রুবেলের সঙ্গে একটি বিষয়ে সমস্যার কারণে চলচ্চিত্রে অভিনয় থেকে বেশ কয়েকদিন দূরে ছিলাম। অভিনয় আমার শখের জায়গা। চলচ্চিত্রকে অনেক বেশি ভালোবাসি। আমার ক্যারিয়ারকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিৎ। তাই এখন আমাকে অভিনয়ের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে।' ছবিটির কাহিনী মূলত ভৌতিক ঘরানার এবং সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের ফেব্রুয়ারি অথবা মার্চে ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক সুত্রে জানা গেছে। 'নীল দৃষ্টি'র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রেহেনা জোলি, রেবেকা, সিরাজ হায়দার, সাকা প্রমুখ। ছবিতে গান থাকছে মোট ৫টি। এরই মধ্যে তিনটি গানের কাজ শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মুহিন, রাজিব, টিনা, নিপা। সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান বাবলু। সম্পাদনা করবেন শহিদুল হক। ছবিটি প্রযোজনা করছে টেন স্টার ফিল্মস।

Post a Comment

Previous Post Next Post