বাংলাদেশের ৩২৯ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান

বাংলাদেশের ৩২৯ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান
বাংলাদেশের ৩২৯ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ছুড়ে দেয়া পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে ৩২৯ রানের বিশাল সংগ্রহ করেছে টাইগাররা। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটসম্যানদের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের এ সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দারুণ শুরুর পর হঠাৎ দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া দলের হাল ধরে শক্ত অবস্থানের রেখে ফিরেন টাইগারদের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এসময় ১৩৫ বলে ১৩২ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার দুর্দান্ত এ শতক করা পথে ১৫টি চার ও ৩টি ওভার বাউন্ডারি হাকান তামিম ইকবাল। এর আগে মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৭৮ রান করে দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। দলকে ২৪৫ রানে পৌঁছে দিয়ে ৪১.৪ ওভারের সময় জুটি ভেঙে সাজ ঘরে ফেরেন তামিম। পরে বাংলাদেশের উইকেট রক্ষক মুশফিকুর রহিমও শতক হাকালে বড় সংগ্রহের ভিত তৈরি হয়। এই ভিতের ওপর ভর করে মুশফিকের সাকিব ও সাব্বিরের ঝরো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে রেকর্ড ৩২৯ রানের পাহাড় দাঁড় করায় টাইগাররা।

Post a Comment

Previous Post Next Post