![]() |
| কামারুজ্জামানের ছেলের ছবি নিয়ে ফেসবুকে তোলপাড় |
অনলাইন ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের রায় হওয়ার পর ‘ভি’ চিহ্ন দেখানো তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামীকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে। ফেসবুকে ওয়ামী’র বিদেশি নারীকে জড়িয়ে ধরা এবং চুম্বনের দৃশ্য সম্বলিত ছবি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। অল্প সময়ের মধ্যেই এই ছবি শেয়ার হয়েছে কয়েক হাজার। এ নিয়ে প্রশ্ন করা হলে হাসান ইকবাল ওয়ামী গণমাধ্যমের কাছে স্বীকার করেন ছবিগুলো তার এবং এটি ফটোশপের কোন কারসাজি নয়। তিনি বলেন, সুইডেনের মিড সুইডেন ইউনিভার্সিতে পড়ার সময় তার এই ছবিগুলো তোলা হয়। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি সেখানে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে পড়াশুনা করেছেন। তিনি দাবি করেন, সেখানে পড়ার সময় তিনি স্টুডেন্ট ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এগুলো তারই একটি সেলিব্রেশন অনুষ্ঠানের ছবি। ওয়ামী বলেন, ‘জড়িয়ে ধরা, চুমু খাওয়া ওদেশের কালচার। ওই নারী আমাকে জড়িয়ে ধরছে। আমার কী করার আছে!’ এ নিয়ে তিনি বিব্রত কী না জানতে চাইলে বলেন, ‘আমি বিব্রত নই। এগুলো আমার ব্যক্তিগত ছবি। যারা ফেসবুকে দিয়েছে তারা ঠিক করেনি।’ ওয়ামী আরো বলেন, ‘আমিতো জামায়াত করি না, রাজনীতি করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার।’ এই ছবিগুলো তার নিজের তোলা নয়, অন্য কেউ তুলে ফেসবুকে পোস্ট করেছে বলে দাবি করেন তিনি। এদিকে ছবিগুলো নিয়ে নানা ধরনের মন্তব্য আসছে ফেসবুকে। অনেকেই ধর্মভিত্তিক রাজনীতি করা জামায়াত নেতা কামারুজ্জামানের ছেলের এই ধরণের ছবি ভালভাবে নিতে পারছেন না।
