বিজিবি ও বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ

বিজিবি ও বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ
বিজিবি ও বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ
নিউজ ডেস্কঃ বিজিবি-মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেক্টর ও বিএসএফ ভারতের শীলচর সেক্টরের মধ্যে এক প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। বিপুল উৎসাহ ও উদ্দিপনায় মধ্য দিয়ে ২০ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪ ঘটিকায় বাংলাদেশের সুতারকান্দি আইসিপি সংলগ্ন ভারতের ভিতরে খেলার অনুষ্ঠিত হয়। প্রীতি ভলিবল খেলায় পর পর দুই ম্যাচে বিজিবি জয়লাভ করে। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তারিকুল ইসলাম খান পিএসসি, শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ শাহেদ মেহের, ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার রেজাউল হক। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও সিলেট সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর জাহিদ ও বিজিবির অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ। অপরদিকে ভারতের শীলচর সেক্টর এর ডিআইজি ওপি ত্রিপাটি খেলায় বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Post a Comment

Previous Post Next Post