ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর টিলাগড় ইকোপার্কে ইশতিয়াক আহমদ চৌধুরী নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ইশতিয়াক আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইশতিয়াক চৌধুরী সিলেট মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ভাগ্নে। ছাত্রলীগ সূত্রে জানা যায়, ইশতিয়াক আহমদ মোটর সাইকেলযোগে টিলাগড় ইকোপার্কের (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) ভেতর দিয়ে যাচ্ছিলেন। এসময় দুইটি মোটর সাইকেলে চারজন দুর্বৃত্ত এসে তার গতিরোধ করে জিজ্ঞেস করে সে ছাত্রলীগ করে কিনা। ইশতিয়াক নিজে ছাত্রলীগ নেতা বলে স্বীকার করতেই ওই চারজন ব্যাগ থেকে দা বের করে কোপ দিলে কোপটি তার হাতে পড়ে। ইশতিয়াক প্রাণের ভয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তার পিঠেও কোপ মারে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Post a Comment

Previous Post Next Post