এমজেএল নিয়ে এলো ডব্লিউআরসি র‌্যালি কার

এমজেএল নিয়ে এলো ডব্লিউআরসি র‌্যালি কার
এমজেএল নিয়ে এলো ডব্লিউআরসি র‌্যালি কার
খ.ক.জাফরঃ এমজেএল বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিশ্ব বিখ্যাত ডব্লিউআরসি র‌্যালি কার প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আর এই গাড়িটি ঢাকার বিভিন্ন স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এর ফলে বাংলাদেশের ওয়ার্ল্ড র‌্যালি চ্যাম্পিয়নশীপ ভক্তরা এই শক্তিশালী গাড়িটি দেখার সুযোগ পাচ্ছেন। ওয়ার্ল্ড র‌্যালি চ্যাম্পিয়নশীপ এর মূল আয়োজক এফআইএ (ইন্টারন্যাশনাল অটোমোবিল ফেডারেশন)। সিরিজের প্রতিটি প্রতিযোগিতা ১৩ দিন ব্যাপী পরিচালিত হয় এবং প্রতিযোগিতা করতে হয় দূর্গম সব রাস্তায়। প্রতিটি র‌্যালি ১৫-২৫টি ভিন্ন স্টেজে অনুষ্ঠীত হয় সময়ের ভিত্তিতে। টিম ওমেরা এর র‌্যালি কার ২০১২ সাল থেকে ডব্লিউআরসিতে অংশগ্রহন করছে। ২০১৩ সালের মধ্যে দলটি ৬টি জুনিয়র ওয়ার্ল্ড র‌্যালি চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহন করেছে যার মধ্যে উল্লেখযোগ্য ফলাফল ছিলো “র‌্যালি ডে এসপানা” তে দ্বিতীয় স্থান এবং “নরওয়েজিয়ান র‌্যালিতে” ৪টি বিজয়। গাড়িটির সাথে বাংলাদেশে অদূর ভবিষ্যতে আসছেন চালক ম্যারিয়াস অ্যাসেন। ২০১০ সালে এফআইএ ওয়ার্ল্ড র‌্যালি চ্যাম্পিয়নশিপে তার অভিষেক হয় এবং পরবর্তীতে ৩৭ মিটার লম্বা “জাম্প” এর কারণে তিনি “কলিনস ক্রেস্ট” অ্যাওয়ার্ড জিতে নেন। ২০১২ সালে এই তরুণ নরওয়েজিয় ডব্লিউআরসি ক্লাস-২ থেকে ফোর্ড ফিয়েস্তা এস২০০০ চালানো শুরু করেন। ২০১৫ সালে ম্যারিয়াস ড্রাইভ ডিএমএসিকে ফিয়েস্তা ট্রফিতে অংশগ্রহন করবেন। এমজেএল বাংলাদেশ লিমিটেড ফোর্ড ফিয়েস্তা গাড়িটি কুর্মিটোলা গলফ ক্লাব, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এনএসইউ, ইডব্লিউইউ ও আইইউবিতে প্রদর্শনের ব্যবস্থা করছে।

Post a Comment

Previous Post Next Post