অ্যাপলকর্মীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে অ্যাপল ওয়াচ

অ্যাপলকর্মীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে অ্যাপল ওয়াচ
অ্যাপলকর্মীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে অ্যাপল ওয়াচ
অনলাইন ডেস্কঃ অ্যাপলকর্মীরা প্রতিষ্ঠানটির নতুন স্মার্টঘড়ি ৫০ শতাংশ ছাড়ে কিনতে পারবেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক বার্তায় এ তথ্য জানান। খবর টেকটু। অ্যাপলের সব কর্মী নতুন স্মার্টঘড়ির কয়েকটি সংস্করণ ৫০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন। অ্যালুমিনিয়াম স্পোর্টস বা স্টেইনলেস স্টিলের সংস্করণের যেকোনো একটি কর্মীরা অর্ধেক দামে কিনতে পারবেন। আর ১৮ ক্যারটের গোল্ড এডিশনের জন্য তাদের জন্য থাকছে ৫৫০ ডলার ছাড়। আগামী ১০ তারিখ থেকে তিন মাস এ সুযোগ পাচ্ছেন খুচরা বিক্রয়কর্মীসহ অ্যাপল-সংশ্লিষ্টরা। কর্মীদের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে টিম কুক বলেন, ‘আমি জানি আপনাদের অনেকেই নিজের জন্য একটি অ্যাপল ওয়াচ কিনতে আগ্রহী। আর এ কাজই সহজ করে দেয়া হচ্ছে। যেসব দেশে প্রি-অর্ডারের জন্য ডিভাইসগুলো উন্মুক্ত করা হবে, সেসব দেশ থেকে আপনারা এমপ্লয়ি পারচেজ প্লানের অধীনে অর্ধেক দামে অ্যাপল ওয়াচ বা অ্যাপল ওয়াচ স্পোর্টস সংস্করণ কিনতে পারবেন।’ অ্যাপলের অ্যাপ স্টোরের জন্য অ্যাপ জমা দেয়ার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। ব্যবস্থাটি চালু করার চারদিনের মধ্যে প্রায় এক হাজার অ্যাপ জমা পড়েছে বলেও বিবৃতিতে জানান কুক। আর এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post