![]() |
| চার বছর পর সর্বোচ্চ সম্মানীতে ফিরছেন কাজল |
বিনোদন ডেস্কঃ চার বছর পর বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তারকা অভিনেত্রী কাজলের। শুধু তাই নয়, অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ সম্মানীর মাধ্যমে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘দিলওয়ালে’। পরিচালনা করছেন রোহিত শেঠি। এই ছবিতে অভিনয়ের জন্য ৫ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। বলিউডের হালের কোন অভিনেত্রীও এই সম্মানী এখন পর্যন্ত কোন ছবিতে পাননি। ‘দিলওয়ালে‘ ছবিতে শাহরুখের বিপরীতে দীর্ঘ সময় পর জুটিবদ্ধ হয়ে আসছেন কাজল। এই দুই তারকা ছাড়াও ছবিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও কৃতী সেনন। বিগ বাজেটের এই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী মাসেই। নিজের ফেরা প্রসঙ্গে কাজল বলেন, ‘দিলওয়ালে’ ছবির মতো একটি ভাল গল্পের ছবির মাধ্যমে আবার অভিনয়ে ফিরছি, তাই অনেক ভাল লাগছে। ছবিতে শাহরুখ ও আমাকে দীর্ঘদিন পর জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখা যাবে। এই বিষয়টি নিয়ে আমি অনেক হ্যাপি। আশা করছি অনেক ভাল কিছু হবে। অপেক্ষায় থাকুন।
