![]() |
| মোটরসাইকেলের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু |
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় জিন্নাত আলী খান (৬০) নামে এক মৎস্য আড়ৎদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ভোরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, গত বুধবার রাত ১১ টার দিকে কুলাউড়ার নিকুঞ্জ প্লাজার সম্মুখে বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের (নং সিলেট-ল-১১-২৭১৯) ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্থর করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। জানা গেছে, নিহত জিন্নাত আলী খান এর মুল বাড়ী চাদপুরের মতলব থানায়। তিনি দীর্ঘ ২৫ বছর থেকে কুলাউড়ায় মাছের পাইকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন। কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই জিএম আসলামুজ্জামান ও ডিউটি অফিসার এএসআই আব্দুল আহাদ দূর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
