আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু

আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু
কুলাউড়ায় আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে বুধবার (২২ এপ্রিল) আগুনে পুড়ে ২ সন্তানের জননী অঞ্জনা বিশ্বাস (২৫) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও জয়চন্ডী ইউনিয়নের মেম্বার বিমল দাস জানান, ইউনিয়নের বেগমানপুর গ্রামের শ্যামল বিশ্বাসের স্ত্রী ও ২ সন্তানের জননী অঞ্জনা বিশ্বাস মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনমানিক ৯টায় ঘরে রান্না করার সময় অসাবধানতাবশত নিজের পরনের শাড়ীতে আগুন লাগে। এসময় গৃহবধুর চিৎকারে আশপাশের বাড়ীর লোকজন ছুটে এলে আগুন নিভিয়ে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। গৃহবধুর অবস্থার অবনতি ঘটলে সিলেট এবং ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। কিন্তু শেষতক বাঁচানো সম্ভব হয়নি গৃহবধু অঞ্জনা বিশ্বাসকে। বুধবার সকাল ১১টায় ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। গৃহবধু অঞ্জনা বিশ্বাসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে

Post a Comment

Previous Post Next Post