ইউটিউবে ‘বিউটিফুল বাংলাদেশ’

ইউটিউবে ‘বিউটিফুল বাংলাদেশ’
ইউটিউবে ‘বিউটিফুল বাংলাদেশ’
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ পর্যটন বোর্ডের তত্ত্বাবধানে তৈরি হলো ‘বিউটিফুল বাংলাদেশ’। এতে প্রাধান্য দেয়া হয়েছে বাংলাদেশের নদীকে। দেশের বিভিন্ন নদী অঞ্চলের চোখজুড়ানো সৌন্দর্য তুলে ধরা হয়েছে এতে। এটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। গত ১৬ এপ্রিল ভিডিওচিত্রটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। ভিডিওচিত্রটির মূল বিষয় ল্যান্ড’স অব রিভার। এর দৈর্ঘ্য সাড়ে তিন মিনিট। এতে অভিনয় করেছেন হল্যান্ডের দুই পর্যটক কার্লো ও মাউড, বাংলাদেশের দুই অভিনেত্রী স্বাগতা ও শর্মীমালা। এজেন্সি হিসেবে কাজ করেছে মার্কেট এজ লিমিটেড। এর আগে ‘বিউটিফুল বাংলাদেশ’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি তৈরি হয়। সেগুলোর বিষয় ছিলো- ‘ল্যান্ড অব বিউটি’ এবং ‘ল্যান্ড অব স্টোরিস’। এগুলো কয়েকটি দেশের আন্তর্জাতিক উৎসবে পুরস্কারও জিতেছে।
ইউটিউবে ‘বিউটিফুল বাংলাদেশ’
 ইউটিউবে ‘বিউটিফুল বাংলাদেশ’
 

Post a Comment

Previous Post Next Post