![]() |
| ভূ-মধ্যসাগরে ট্রলার ডুবি, এখন পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার |
অনলাইন ডেস্কঃ ভূ-মধ্যসাগরে ৭ শতাধিক অভিবাসী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ২৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ইতালির নৌ বাহিনী ও কোস্টগার্ড। শনিবার রাতে লিবিয়া থেকে অবৈধপথে ইতালি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলার ডুবির ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারীরা। প্রায় ২০টি জাহাজ এবং ৩টি হেলিকপ্টার এ উদ্ধারকাজে অংশ নিয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। তবে কি কারণে লঞ্চটি ডুবেছে তা জানা যায়নি।
