বিষ পানে ব্যবসায়ীর আত্মহত্যা

বিষ পানে ব্যবসায়ীর আত্মহত্যা
বিষ পানে ব্যবসায়ীর আত্মহত্যা
নিউজ ডেস্কঃ কুলাউড়ার রবিরবাজারে বিষপানে মো. আব্দুল মছব্বির (৪৭) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার সকাল ১০টার দিকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল শনিবার বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি বিষ পান করলে আশপাশের ব্যবসায়ীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আত্মহত্যাকারী ঐ ব্যবসায়ী দক্ষিণ রবিরবাজারের রবু এন্ড সন্সের স্বত্বাধিকারী এবং তিনি পৃথিমপাশা ইউনিয়নের কলিরকোনা গ্রামের রবু উল্লার পুত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ ঘটনার স্বত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে তিনি বিষ পান করেছেন তা এখনো জানা যায়নি, তবে ১৬ এপ্রিল তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতায় ৫ লক্ষ টাকা বাকীর মধ্যে মাত্র ৮০ হাজার টাকা আদায় হয়েছিল এনিয়ে তিনি হতাশায় ভুগছিলেন।

Post a Comment

Previous Post Next Post