![]() |
| ম্যান অব দি ম্যাচ আবুল হাসান রাজু |
আমিন জাহানঃ মিরপুরে মধ্যাঞ্চলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। চোটের কারণে তামিম একাদশে না থাকায় এদিন পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের সূচনা করেন লিটন দাস ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করে সাদমান আউট হন ৯ রান করে। এরপর তাসকিনের দারুণ বোলিংয়ে বড় জুটি গড়তে পারেনি পূর্বাঞ্চল। ফলে ৭৫ রানেই ৫ উইকেট হারায় তারা। এরপর আসিফ আহমেদ ও নাজমুল হোসেন ৫৪ রান যোগ করেন। তবে জাতীয় দলে ফেরাটা দারুণভাবেই উদযাপন করেন আবুল হোসেন রাজু। আরাফাত সানীকে সঙ্গে নিয়ে ৮ম উইকেটে ৭৬ রান যোগ করেন তিনি। ফিফটি তুলে নিয়ে রাজু আউট হন ৫১ রান করে। এতেই পূর্বাঞ্চল ২১৮ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে, আবুল হোসেন রাজুর বোলিং তোপে শামসুর রহমান, রনি তালুকদার ও মার্শাল আইয়্যুব দ্রুত ফিরে যান। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। এরপর দলটির কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে না পারায়, ১২০ রানে অল আউট হয় মধ্যাঞ্চল। সানী ৪টি ও রাজু নেন ৩ উইকেট। ম্যান অব দি ম্যাচ আবুল হাসান রাজু।
